Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · দশম অধ্যায়: হিসাবরক্ষণ পদ্ধতি

ধারা ৭৩ — কোম্পানি, ইত্যাদি কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন এবং আয় পরিগণনাপত্র দাখিল

Income Tax Act, 2023 · Section 73

আইনের মূল পাঠ

১[৭৩। (১) কোম্পানির আওতাভুক্ত সকল করদাতা এবং দীর্ঘ মেয়াদি চুক্তি হইতে আয় রহিয়াছে এইরূপ যেকোনো ব্যক্তি অথবা ১০ (দশ) কোটি টাকার অধিক টার্নওভার অথবা ৫ (পাঁচ) কোটি টাকার অধিক মূলধন রহিয়াছে, এইরূপ সকল ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার বা কৃত্রিমসত্তার আওতাভুক্ত সকল করদাতার আয়বর্ষের রিটার্নের সহিত দাখিলকৃত আর্থিক বিবরণীসমূহ নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক নিরীক্ষিত ও প্রত্যয়িত হইতে হইবে এবং আয় পরিগণনাপত্র (Income Computation Sheet) নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট অথবা আয়কর আইনজীবী দ্বারা প্রস্তুতকৃত এবং প্রত্যয়িত হইতে হইবে।

(২) সকল ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার বা কৃত্রিমসত্তার আওতাভুক্ত সকল করদাতার রিটার্নের সহিত দাখিলকৃত আয় পরিগণনাপত্র (Income Computation Sheet), চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট অথবা আয়কর আইনজীবী দ্বারা প্রস্তুতকৃত ও প্রত্যয়িত হইতে হইবে।

(৩) ধারা ১১২ক-তে উল্লিখিত সকল স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন-হীরক বা প্লাটিনাম ক্রয়-বিক্রয় ব্যবসা বা পেশায় নিয়োজিত যেকোনো ব্যক্তি এবং ধারা ১৩০ক-তে উল্লিখিত সকল উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী বা পরিবেশক বা আড়তদার তাহাদের আয়কর রিটার্নের সহিত আয় পরিগণনাপত্র (Income Computation Sheet) চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট অথবা আয়কর আইনজীবী দ্বারা প্রস্তুত ও প্রত্যয়নপূর্বক দাখিল করিবেন।

(৪) ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার তাহার হিসাব বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আইএফআরএস (IFRS) এর সকল শর্ত অনুসরণ করিবে এবং আইএফআরএস ১৫ (IFRS 15) অনুযায়ী রেভিনিউ লিপিবদ্ধ করিবে।

ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “আয় পরিগণনাপত্র” অর্থ ধারা ৪৫, ৪৬, ৪৭, ৪৮ এ উল্লিখিত আয় এবং ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এ উল্লিখিত ব্যবসা হইতে বিয়োজনযোগ্য খরচ এবং ধারা ৫৫ ও ৫৬ এ উল্লিখিত ব্যবসা হইতে অননুমোদনযোগ্য বিয়োজনসমূহ প্রয়োগ ও সমন্বয় করিয়া একটি করযোগ্য আয় ও পরিশোধযোগ্য কর পরিগণনার বিবরণী;

আর্থিক বিবরণী (Financial Statement) অর্থে-বিশদ আয় বিবরণী (Statement of Comprehensive Income), মালিকানা স্বত্ত্ব বিবরণী (Statement of Changes in Equity), নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement), আর্থিক অবস্থার বিবরণী (Statement of Financial Position /Balance Sheet) ও আর্থিক বিবরণীর টিকাসমূহ (Notes to the Financial Statements) অন্তর্ভুক্ত হইবে।]

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭ধারা ৭৩ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৫৯ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

কিছু করদাতার রিটার্নের সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নিরীক্ষিত আর্থিক বিবরণী দিতে হয়, আর আয় পরিগণনাপত্র (Income Computation Sheet) পেশাদারকে দিয়ে তৈরি ও প্রত্যয়িত করাতে হয়।

মনে রাখুন

  • নিরীক্ষিত আর্থিক বিবরণী (চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে) বাধ্যতামূলক: সব কোম্পানি; দীর্ঘমেয়াদি চুক্তি থেকে আয় আছে এমন যে কেউ; আর ১০ কোটি টাকার বেশি টার্নওভার বা ৫ কোটি টাকার বেশি মূলধনের ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার বা কৃত্রিম সত্তা।
  • এদের আয় পরিগণনাপত্র তৈরি ও প্রত্যয়িত করবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অথবা আয়কর আইনজীবী।
  • সব ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার ও কৃত্রিম সত্তার আয় পরিগণনাপত্র (আকার যা-ই হোক) এই পেশাদারদের দিয়ে প্রত্যয়িত হতে হবে।
  • সোনা, রুপা, গয়না, রত্ন বা প্লাটিনামের ব্যবসায়ী (ধারা ১১২ক), আর ধারা ১৩০ক এর উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক বা আড়তদারকেও প্রত্যয়িত আয় পরিগণনাপত্র দিতে হবে।
  • ডেভেলপারকে IFRS মানতে হবে এবং IFRS 15 অনুযায়ী রাজস্ব লিপিবদ্ধ করতে হবে।
  • আয় পরিগণনাপত্র মানে: হিসাবের মুনাফা থেকে আইন অনুযায়ী অনুমোদিত ও অননুমোদিত খরচ সমন্বয় করে করযোগ্য আয় আর প্রদেয় কর বের করার বিবরণী।

উদাহরণ

  1. ১একটি অংশীদারি ফার্মের টার্নওভার ৬ কোটি, মূলধন ২ কোটি টাকা। নিরীক্ষিত আর্থিক বিবরণী বাধ্যতামূলক নয়।
  2. ২কিন্তু ফার্ম হওয়ায় তার আয় পরিগণনাপত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা আয়কর আইনজীবী দিয়ে প্রত্যয়িত করাতে হবে।
  3. ৩ফার্মের টার্নওভার পরের বছর ১২ কোটি হলে, তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নিরীক্ষাও লাগবে।

প্র্যাকটিশনারের পরামর্শ

রিটার্ন জমার শেষ সময়ের অনেক আগেই অডিটর ও আয়কর আইনজীবীর সাথে কাজ শুরু করুন। প্রত্যয়িত কাগজ ছাড়া রিটার্ন অসম্পূর্ণ ধরা হতে পারে।

সাম্প্রতিক পরিবর্তন

পুরো ধারা ৭৩ অর্থ আইন, ২০২৬ দিয়ে নতুন করে লেখা হয়েছে (১ জুলাই ২০২৬ থেকে)। আয় পরিগণনাপত্রের নতুন বাধ্যবাধকতা, সোনা-গয়না ব্যবসায়ী ও আড়তদারদের অন্তর্ভুক্তি, আর ডেভেলপারদের জন্য IFRS 15 যোগ হয়েছে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.