অংশ ৫: আয় পরিগণনা · অষ্টম অধ্যায়: অন্যান্য উৎস হইতে আয়
ধারা ৬৯ — কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত না হওয়া
Income Tax Act, 2023 · Section 69
আইনের মূল পাঠ
৬৯। (১) কোনো আয়বর্ষে এই অধ্যায়ের অধীন কোনো সম্পদের বিপরীতে খরচ সম্পূর্ণ বা আংশিকভাবে অনুমোদিত হইলে তাহা একই সম্পদের বিপরীতে পুনরায় অনুমোদিত হইবে না।
(২) খরচ অনুমোদনের সীমাবদ্ধতা সম্পর্কিত ধারা ৫৫ এ উল্লিখিত বিধানাবলি এই অধ্যায়ের এইরূপ ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
একই সম্পদের জন্য খরচ একবার অনুমোদিত হলে আবার অনুমোদিত হবে না। আর ধারা ৫৫ এর অননুমোদিত খরচের নিয়ম এই অধ্যায়েও প্রযোজ্য।
মনে রাখুন
- খরচের সীমা যেমন নগদ পরিশোধ, আপ্যায়ন বা প্রচারণা, এই খাতের আয়ের ক্ষেত্রেও মানতে হবে।
