Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · পঞ্চম অধ্যায়: ব্যবসা বা পেশা হইতে আয়

ধারা ৫১ — কুঋণ ব্যয় অনুমোদন

Income Tax Act, 2023 · Section 51

আইনের মূল পাঠ

৫১। (১) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কুঋণ ব্যয় অনুমোদনযোগ্য হইবে, যদি-

(ক) কুঋণ বা কুঋণের অংশ অনাদায়ী হিসাবে চূড়ান্ত হয় এবং ব্যবসায়িক হিসাবের খাতায় অবলোপিত হিসাবে প্রদর্শিত হয়;

(খ) কুঋণ হিসাবে অবলোপিত অর্থ অবলোপনের পূর্বে আদায়ের নিমিত্ত সকল প্রকার যৌক্তিক পদক্ষেপ গৃহীত হইয়া থাকে;

(গ) কুঋণ বা কুঋণের অংশ কোনো আয়বর্ষে আয় নির্ধারণে আয় হিসাবে পরিগণিত হইয়া থাকে।

(২) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কুঋণ ব্যয় অনুমোদনযোগ্য হইবে, যদি-

১[(ক) কুঋণ বা কুঋণের অংশ International Accounting Standards (IAS), International Financial Reporting Standards (IFRS) ও বাংলাদেশে প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অনাদায়ী হিসাবে চূড়ান্ত হয় এবং ব্যবসায়িক হিসাবের খাতায় অবলোপিত হিসাবে প্রদর্শিত হয়;]

(খ) কুঋণ হিসাবে অবলোপিত অর্থ অবলোপনের পূর্বে আদায়ের নিমিত্ত সকল প্রকার যৌক্তিক পদক্ষেপ গৃহীত হয়;

(গ) কুঋণ বা কুঋণের অংশ কোনো আয়বর্ষে আয় নির্ধারণে আয় হিসাবে পরিগণিত হইয়া থাকে।

সংশোধনী টীকা

  1. ১২০২৫–২৬দফা (ক) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৪৯ ধারাবলে প্রতিস্থাপিত।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

অনাদায়ী পাওনা বা কুঋণ খরচ হিসেবে বাদ দেওয়া যায় তিনটি শর্তে: পাওনাটা আদায় হবে না বলে চূড়ান্ত হয়ে খাতায় অবলোপন করা হয়েছে, আদায়ের সব যৌক্তিক চেষ্টা করা হয়েছে, আর পাওনাটা আগে কোনো বছরে আয় হিসেবে ধরা হয়েছিল।

মনে রাখুন

  • সাধারণ ব্যবসা: কুঋণ চূড়ান্ত ও খাতায় অবলোপিত, আদায়ের যৌক্তিক চেষ্টা করা, আর আগে আয়ে ধরা।
  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: একই তিন শর্ত। তবে চূড়ান্ত হতে হবে IAS, IFRS আর বাংলাদেশের প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধি অনুযায়ী।
  • যে টাকা কখনো আয়ে ধরা হয়নি (যেমন কাউকে দেওয়া ব্যক্তিগত ধার), তা কুঋণ হিসেবে বাদ যাবে না।

উদাহরণ

  1. ১একটি পাইকারি দোকান ২০২৩–২৪ সালে একজন ক্রেতার কাছে ২,০০,০০০ টাকার মাল বাকিতে বিক্রি করে বিক্রিটা আয়ে দেখিয়েছে।
  2. ২ক্রেতা দেউলিয়া হয়ে গেছে। উকিল নোটিশ ও মামলার চেষ্টা করেও টাকা আদায় হয়নি। দোকান খাতায় পাওনাটা অবলোপন করল।
  3. ৩তিন শর্তই পূরণ হয়েছে, তাই ২,০০,০০০ টাকা কুঋণ হিসেবে বাদ যাবে।

প্র্যাকটিশনারের পরামর্শ

আদায়ের চেষ্টার কাগজ রাখুন: তাগাদার চিঠি, উকিল নোটিশ, মামলার কপি। প্রমাণ ছাড়া কুঋণের দাবি টেকে না।

সাম্প্রতিক পরিবর্তন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দফা (ক) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। এখন কুঋণ চূড়ান্ত হতে হবে IAS, IFRS আর প্রযোজ্য আইন অনুযায়ী।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.