Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · পঞ্চম অধ্যায়: ব্যবসা বা পেশা হইতে আয়

ধারা ৪৫ — ব্যবসা বা পেশা হইতে আয়

Income Tax Act, 2023 · Section 45

আইনের মূল পাঠ

৪৫। করদাতার নিম্নবর্ণিত আয়সমূহ ব্যবসা ১[বা পেশা] হইতে আয় হিসাবে শ্রেণিবদ্ধ হইবে, যথা:-

(ক) আয়বর্ষের যেকোনো সময়ে করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলিয়া গণ্য ব্যবসায়ের কোনো লাভ ও মুনাফা;

২[(খ) কোনো ব্যবসায় বা পেশাজীবী সংগঠন বা এইরূপ কোনো সংগঠন কর্তৃক উহার সদস্য বা সদস্য নহে, এইরূপ সকলকে যেকোনো সেবা প্রদানের মাধ্যমে অর্জিত আয়;]

(গ) কোনো ব্যক্তির অতীত, বর্তমান বা সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় বা সম্পর্কের কারণে উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য, তাহা অর্থে রূপান্তরযোগ্য হউক বা না হউক;

(ঘ) কোনো ব্যবস্থাপনা কোম্পানি, মুদারাবা ব্যবস্থাপনা কোম্পানিসহ, কর্তৃক উদ্ভূত কোনো ব্যবস্থাপনা ফি;

(ঙ) নিজের অথবা অন্যের মালিকানাধীন কোনো পরিসম্পদ অন্য কোনো ব্যক্তির নিকট লীজ প্রদানের বিপরীতে লীজদাতা ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্য কোনো অর্থ;

(চ) তৃতীয় তফসিল সাপেক্ষে মুদ্রা বিনিময় হইতে নগদায়িত লাভ (realized gain);

(ছ) বন্ধ হইয়া যাওয়া কোনো ব্যবসা ৩[বা পেশা] হইতে আয়বর্ষে গৃহীত কোনো আয়।

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭“বা পেশা” শব্দগুলি “ব্যবসা” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪১(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  2. ২২০২৬–২৭দফা (খ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪১(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  3. ৩২০২৬–২৭“বা পেশা” শব্দগুলি “ব্যবসা” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪১(ঘ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

ব্যবসা বা পেশা থেকে কোন কোন আয় এই খাতে যাবে, তার তালিকা। দোকান, কারখানা, ডাক্তারি, আইন পেশা, ফ্রিল্যান্সিং, যেকোনো ব্যবসা বা পেশার লাভ এই খাতে।

মনে রাখুন

  • বছরের যেকোনো সময়ে চালানো ব্যবসার লাভ ও মুনাফা।
  • ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠন সদস্য বা অ-সদস্যকে সেবা দিয়ে যে আয় করে।
  • ব্যবসায়িক সম্পর্কের কারণে পাওয়া যেকোনো সুবিধার ন্যায্য বাজারমূল্য, টাকায় হোক বা না হোক (যেমন সরবরাহকারীর দেওয়া বিদেশ ভ্রমণ বা উপহার)।
  • ব্যবস্থাপনা কোম্পানির ব্যবস্থাপনা ফি, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের লিজের আয়, মুদ্রা বিনিময়ের নগদায়িত লাভ।
  • বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা পেশা থেকে এ বছরে পাওয়া আয়।

উদাহরণ

  1. ১ডা. নাসরিনের প্রাইভেট চেম্বারের আয় → ব্যবসা বা পেশা হইতে আয়।
  2. ২একজন পাইকার সরবরাহকারীর কাছ থেকে বিক্রির টার্গেট পূরণের জন্য ২ লক্ষ টাকার একটি থাইল্যান্ড ভ্রমণ পেলেন। এর ন্যায্য বাজারমূল্য ২ লক্ষ টাকা তার ব্যবসার আয়।
  3. ৩গত বছর বন্ধ হয়ে যাওয়া দোকানের বকেয়া পাওনা এ বছর আদায় হলো। এটাও এ বছরের ব্যবসার আয়।

প্র্যাকটিশনারের পরামর্শ

ব্যবসায়িক উপহার বা সুবিধা (ভ্রমণ, গাড়ি, পুরস্কার) পেলে তার মূল্যের প্রমাণ রাখুন এবং রিটার্নে আয় হিসেবে দেখান।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ আইন, ২০২৬ পুরো অধ্যায়ে “ব্যবসা” এর সাথে “বা পেশা” যোগ করেছে এবং দফা (খ) নতুন করে লিখে ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সেবার আয় এর আওতায় এনেছে (১ জুলাই ২০২৬ থেকে)।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.