Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · প্রথম অধ্যায়: মোট আয়

ধারা ৩০ — আয়ের খাতসমূহ

Income Tax Act, 2023 · Section 30

আইনের মূল পাঠ

৩০। এই আইনে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে, আয়কর আরোপ এবং মোট আয় পরিগণনার জন্য, যেকোনো আয় নিম্নবর্ণিত কোনো একটি খাতে শ্রেণিবদ্ধ হইবে, যথা:-

(ক) চাকরি হইতে আয়;

(খ) ভাড়া হইতে আয়;

(গ) কৃষি হইতে আয়;

(ঘ) ব্যবসা ১[বা পেশা] হইতে আয়;

(ঙ) মূলধনি আয়;

(চ) আর্থিক পরিসম্পদ হইতে আয়;

(ছ) অন্যান্য উৎস হইতে আয়।

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭“বা পেশা” শব্দগুলি “ব্যবসা” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৩১ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

যেকোনো আয়কে সাতটি খাতের একটিতে ফেলতে হবে: চাকরি, ভাড়া, কৃষি, ব্যবসা বা পেশা, মূলধনি আয়, আর্থিক পরিসম্পদ, আর অন্যান্য উৎস।

মনে রাখুন

  • খাত ঠিক করা জরুরি, কারণ প্রতিটি খাতের আয় হিসাবের নিয়ম আর বাদযোগ্য খরচ আলাদা।
  • চাকরি → ধারা ৩২–৩৪; ভাড়া → ৩৫–৩৯; কৃষি → ৪০–৪৪; ব্যবসা বা পেশা → ৪৫–৫৬ক; মূলধনি আয় → ৫৭–৬১; আর্থিক পরিসম্পদ → ৬২–৬৫; অন্যান্য উৎস → ৬৬–৬৯।

উদাহরণ: কোন আয় কোন খাতে

  1. ১অফিসের বেতন → চাকরি হইতে আয়।
  2. ২ফ্ল্যাট বা দোকানের ভাড়া → ভাড়া হইতে আয়।
  3. ৩ধান বা মাছ চাষ → কৃষি হইতে আয়।
  4. ৪ডাক্তারের চেম্বার, আইনজীবী, ফ্রিল্যান্সার বা দোকানের মুনাফা → ব্যবসা বা পেশা হইতে আয়।
  5. ৫জমি বা শেয়ার বিক্রির লাভ → মূলধনি আয়।
  6. ৬সঞ্চয়পত্র বা ব্যাংকের সুদ, লভ্যাংশ → আর্থিক পরিসম্পদ হইতে আয়।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ আইন, ২০২৬ খাত (ঘ) এর নাম “ব্যবসা হইতে আয়” থেকে বদলে “ব্যবসা বা পেশা হইতে আয়” করেছে (১ জুলাই ২০২৬ থেকে)।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.