অংশ ৫: আয় পরিগণনা · ষষ্ঠ অধ্যায়: মূলধনি আয়
ধারা ৬০ — বিয়োজন অনুমোদনের সীমাবদ্ধতা
Income Tax Act, 2023 · Section 60
আইনের মূল পাঠ
৬০। উৎসে কর কর্তন প্রযোজ্য হয়, এইরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে এবং এই আইনের বিধান অনুযায়ী উহা যথাযথভাবে পরিশোধ করা না হইলে, উক্ত ব্যয়কে এই অধ্যায়ের অধীন অনুমোদনযোগ্য বিয়োজন হিসাবে বিবেচনা করা যাইবে না।
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
মূলধনি আয় হিসাবের সময় যে খরচে উৎসে কর কাটার কথা ছিল, সেখানে কর না কাটলে বা ঠিকমতো জমা না দিলে, সেই খরচ বাদ দেওয়া যাবে না।
উদাহরণ
- ১জমি বিক্রির জন্য একজন এজেন্টকে কমিশন দেওয়া হলো, কিন্তু প্রযোজ্য উৎসে কর কাটা হয়নি।
- ২মূলধনি আয় হিসাবের সময় এই কমিশন খরচ হিসেবে বাদ যাবে না।
