Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · পঞ্চম অধ্যায়: ব্যবসা বা পেশা হইতে আয়

ধারা ৪৮ — ফটকা ব্যবসাকে পৃথকভাবে বিবেচনা

Income Tax Act, 2023 · Section 48

আইনের মূল পাঠ

৪৮। কোনো ব্যক্তি কর্তৃক কোনো ফটকা কারবার পরিচালিত হইলে তাহা উক্ত ব্যক্তির অন্যান্য ব্যবসা হইতে পৃথক ও স্বতন্ত্র ব্যবসা হিসাবে বিবেচিত হইবে।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

কেউ ফটকা কারবার করলে, সেটাকে তার অন্য ব্যবসা থেকে আলাদা ও স্বতন্ত্র ব্যবসা হিসেবে ধরা হবে।

মনে রাখুন

  • ফটকা কারবার (ধারা ২ দফা ৫৭): পণ্য কেনাবেচার চুক্তি এমনভাবে হয় যে আসল পণ্য হাতবদল না করেই নিষ্পত্তি হয়ে যায়।
  • তবে স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ কেনাবেচা ফটকা কারবার নয়, আর উৎপাদক বা ডিলারের দাম ওঠানামার ঝুঁকি থেকে বাঁচার (হেজিং) চুক্তিও নয়।
  • আলাদা ব্যবসা হওয়ায় এর লোকসান অন্য ব্যবসার লাভের সাথে সমন্বয়ের নিয়মও আলাদা (ধারা ৭০ দেখুন)।

উদাহরণ

  1. ১জনাব আলমের একটি চালের আড়ত আছে। পাশাপাশি তিনি আসল চাল না নিয়েই দামের পার্থক্যে লাভের জন্য চুক্তি কেনাবেচা করেন।
  2. ২এই চুক্তি কেনাবেচা ফটকা কারবার। এর হিসাব আড়তের ব্যবসা থেকে আলাদা রাখতে হবে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.