Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · সপ্তম অধ্যায়: আর্থিক পরিসম্পদ হইতে আয়

ধারা ৬৪ — আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ

Income Tax Act, 2023 · Section 64

আইনের মূল পাঠ

৬৪। “আর্থিক পরিসম্পদ হইতে আয়” খাতের আয় পরিগণনার ক্ষেত্রে, নিম্নবর্ণিত খরচসমূহ অনুমোদিত হইবে, যথা:-

(ক) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক করদাতাকে সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে আয়কর ব্যতীত কর্তনকৃত অর্থ;

(খ) কেবল “আর্থিক পরিসম্পদ হইতে আয়” অর্জনের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের উপর পরিশোধিত সুদ;

(গ) কেবল সংশ্লিষ্ট আয় অর্জনের উদ্দেশ্যে, দফা (ক) বা (খ)তে উল্লিখিত ব্যয় ব্যতীত, নির্বাহকৃত অন্য কোনো ব্যয়।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

আর্থিক পরিসম্পদের আয় থেকে কিছু খরচ বাদ দেওয়া যায়: সুদ দেওয়ার সময় ব্যাংক আয়কর ছাড়া অন্য যা কেটে নেয়, এই আয়ের জন্য নেওয়া ঋণের সুদ, আর শুধু এই আয়ের জন্য করা অন্য খরচ।

মনে রাখুন

  • ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সুদ দেওয়ার সময় আয়কর ছাড়া অন্য যে টাকা কেটে রাখে, তা বাদ যায় (যেমন সংশ্লিষ্ট চার্জ বা আবগারি শুল্ক)।
  • শুধু এই আয়ের জন্য নেওয়া ঋণের উপর দেওয়া সুদ।
  • শুধু এই আয় অর্জনের জন্য করা অন্য খরচ।
  • মনে রাখুন: উৎসে কাটা আয়কর খরচ নয়। সেটা রিটার্নে কর হিসেবে সমন্বয় হয়।

উদাহরণ

  1. ১জনাব রফিকের এফডিআরের সুদ ৬০,০০০ টাকা। ব্যাংক এই হিসাবের জন্য আয়কর ছাড়া ৩,০০০ টাকা কেটেছে।
  2. ২আর্থিক পরিসম্পদ হইতে আয় = ৬০,০০০ − ৩,০০০ = ৫৭,০০০ টাকা। উৎসে কাটা আয়কর পরে করের সাথে সমন্বয় হবে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.