Skip to content

খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘস্মারক

ধারা ৯ — সংঘস্মারক মুদ্রণ, স্বাক্ষরকরণ ইত্যাদি

Companies Act, 1994 · Section 9

আইনের মূল পাঠ

৯৷ প্রত্যেক কোম্পানীর-

(ক) সংঘস্মারক মুদ্রিত হইতে হইবে;

(খ) সংঘস্মারকে বিধৃত বিষয়াবলী ধারাবাহিকভাবে সংখ্যানুক্রমিক অনুচ্ছেদে বিভক্ত থাকিবে; এবং

(গ) সংঘস্মারকে স্বাক্ষরকারী প্রত্যেক ব্যক্তি তাহার ঠিকানা এবং পরিচয়সহ অন্ততঃ দুইজন স্বাক্ষীর সম্মুখে স্বাক্ষর করিবেন এবং স্বাক্ষীগণ উক্ত স্বাক্ষর সত্যায়ন করিবেন৷

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

সংঘস্মারক মুদ্রিত হবে, ক্রমিক নম্বরযুক্ত অনুচ্ছেদে ভাগ থাকবে, এবং প্রত্যেক স্বাক্ষরকারী ঠিকানা ও পরিচয়সহ অন্তত দুজন সাক্ষীর সামনে সই করবেন; সাক্ষীরা সত্যায়ন করবেন।

ধাপে ধাপে বুঝি

  1. ১সংঘবিধির জন্যও একই নিয়ম (ধারা ১৯)।

মনে রাখুন

  • মুদ্রিত, অনুচ্ছেদে বিভক্ত।
  • প্রতিটি সইয়ে দুজন সাক্ষী।

প্র্যাকটিশনারের পরামর্শ

RJSC এর অনলাইন নিবন্ধনে সংঘস্মারক ও সংঘবিধি আপলোডের আগে প্রতিটি পাতায় উদ্যোক্তা ও সাক্ষীর সই এবং সাক্ষীর ঠিকানা ঠিক আছে কিনা মিলিয়ে নিন; এ ধরনের ত্রুটিতে আবেদন প্রায়ই ফেরত আসে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.