Skip to content

খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘবিধি

ধারা ২০ — বিশেষ সিদ্ধান্তক্রমে সংঘবিধির পরিবর্তন

Companies Act, 1994 · Section 20

আইনের মূল পাঠ

২০৷ এই আইনের বিধানাবলী এবং কোম্পানীর সংঘস্মারকে বিধৃত শর্তাবলী সাপেক্ষে, কোম্পানী বিশেষ সিদ্ধান্তক্রমে উহার সংঘবিধির বিধানাবলী বর্জন বা উহাতে সংযোজনসহ যে কোনভাবে পরিবর্তন করিতে পারিবে; এবং অনুরূপভাবে কৃত কোন পরিবর্তন, বর্জন বা সংযোজন এইরূপ কার্যকর হইবে যেন তাহা মুল সংঘবিধিতে বিধৃত ছিল; এবং বিশেষ সিদ্ধান্তক্রমে ঐগুলি একই প্রকারে পরিবর্তন, বর্জন বা উহাতে সংযোজন করা যাইবে৷

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

আইন ও সংঘস্মারক সাপেক্ষে কোম্পানি বিশেষ সিদ্ধান্তে সংঘবিধি পরিবর্তন, বর্জন বা সংযোজন করতে পারে; পরিবর্তিত বিধান মূল সংঘবিধির মতোই কার্যকর।

মনে রাখুন

  • আদালতের অনুমোদন লাগে না, শুধু বিশেষ সিদ্ধান্ত।
  • RJSC তে নির্ধারিত সময়ে দাখিল করতে হয়।

প্র্যাকটিশনারের পরামর্শ

বিশেষ সিদ্ধান্তের জন্য অন্তত ২১ দিনের নোটিশ দিয়ে সাধারণ সভা ডাকুন এবং তিন-চতুর্থাংশ ভোটে পাস করুন; সব ভোটাধিকারী সদস্য সম্মত হলে কম সময়ের নোটিশেও চলে (ধারা ৮৭)।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.