খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘস্মারক
ধারা ৮ — অসীমিতদায় কোম্পানীর সংঘস্মারক
Companies Act, 1994 · Section 8
আইনের মূল পাঠ
৮৷ অসীমিতদায় কোম্পানীর ক্ষেত্রে- (ক) উহার সংঘস্মারকে নিম্নবর্ণিত বিষয়গুলি বিধৃত থাকিবে, যথা :- (অ) কোম্পানীর নাম ; (আ) কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকানা ; (ই) কোম্পানীর উদ্দেশ্যসমূহ এবং বাণিজ্যিক কোম্পানী ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, যে সকল এলাকায় উহার উদ্দেশ্য ও কার্যাবলী পরিব্যাপ্ত থাকিবে উহার উল্লেখ; এবং (খ) যদি কোম্পানীর শেয়ার-মূলধন থাকে, তাহা হইলে- (অ) সংঘস্মারকে স্বাক্ষরকারী প্রত্যেক ব্যক্তি অন্যুন একটি শেয়ার গ্রহণ করিবেন; এবং (আ) সংঘস্মারকে স্বাক্ষরকারী প্রত্যেক ব্যক্তি তাহার নামের বিপরীতে তৎকর্তৃক গৃহীত শেয়ারের সংখ্যা উল্লেখ করিবেন৷
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
অসীমিতদায় কোম্পানির সংঘস্মারকে নাম, নিবন্ধিত কার্যালয় ও উদ্দেশ্য থাকবে; শেয়ার মূলধন থাকলে প্রত্যেক স্বাক্ষরকারী অন্তত একটি শেয়ার নেবেন।
ধাপে ধাপে বুঝি
- ১এখানে নামের শেষে “লিমিটেড” লাগে না, কারণ দায় সীমিত নয়।
মনে রাখুন
- বাস্তবে খুব কম ব্যবহৃত।
