Skip to content

খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘস্মারক

ধারা ১১ — কোম্পানীর নাম এবং উহার পরিবর্তন

Companies Act, 1994 · Section 11

আইনের মূল পাঠ

১১৷ (১) কোন কোম্পানী এমন নামে নিবন্ধিকৃত হইবে না, যে নামে একটি বিদ্যমান কোম্পানী ইতিপূর্বে নিবন্ধিকৃত হইয়া উক্ত নামেই বহাল আছে অথবা যে নামের সহিত প্রস্তাবিত নামের এমন সাদৃশ্য থাকে যে, উক্ত সাদৃশ্যের ফলে প্রতারণা করা সম্ভব; তবে বিদ্যমান কোম্পানীটি অবলুপ্ত হওয়ার প্রক্রিয়াধীন থাকিলে এবং রেজিষ্ট্রার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে উক্ত কোম্পানী লিখিত সম্মতিদান করিলে, বিদ্যমান কোম্পানীর নামে বা উহার সাদৃশ নামে প্রথমোক্ত কোম্পানীটি নিবন্ধিকৃত হইতে পারে৷ (২) অসতর্কতার কারণেই হউক বা অন্য কোন কারণেই হউক, যদি কোন কোম্পানী উপ-ধারা (১) এ উল্লেখিত সম্মতি গ্রহণ না করিয়া পূর্বে নিবন্ধিকৃত বিদ্যমান কোন কোম্পানীর নামে নিবন্ধিকৃত হয় অথবা বিদ্যমান কোম্পানীর নামের সাদৃশ্য এমন কোন নামে নিবন্ধিকৃত হয়, যে উক্ত সাদৃশ্যের ফলে প্রতারণা করা সম্ভব, তাহা হইলে প্রথমোক্ত কোম্পানী রেজিষ্ট্রারের নির্দেশ মোতাবেক, অনধিক একশত বিশ দিনের মধ্যে উহার নাম পরিবর্তন করিবে৷ (৩) যদি কোন কোম্পানী উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহা হইলে উক্ত কোম্পানী অনুরূপ ব্যর্থতা অব্যাহত থাকাকালীন সময়ের প্রতিদিনের জন্য পাঁচশত টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি নির্দেশ পালনে ব্যর্থ হন তিনিও প্রতিদিনের জন্য একশত টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷ (৪) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা, অনভিপ্রেত বলিয়া ঘোষণা করিয়াছে এমন কোন নামে, সরকারের লিখিত পূর্ব অনুমতি ব্যতিরেকে, কোন কোম্পানী নিবন্ধিকৃত করা যাইবে না: তবে শর্ত থাকে যে, এই আইন প্রবর্তনের পূর্বে নিবন্ধিকৃত কোম্পানীর ক্ষেত্রে এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না৷ (৫) জাতিসংঘ বা জাতিসংঘ কর্তৃক গঠিত ইহার কোন সহায়ক সংস্থা অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে বা ঐসব নামের শব্দ সংতেগপ সম্বলিত কোন নামে, জাতিসংঘ বা উহার সহায়ক সংস্থার তেগত্রে, জাতিসংঘের সেক্রেটারী জেনারেল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে, উহার ডাইরেক্টর জেনারেলের লিখিত পূর্ব অনুমতি ব্যতীত, কোন কোম্পানী নিবন্ধিকৃত করা যাইবে না৷ (৬) যে কোন কোম্পানী উহার বিশেষ সিদ্ধান্তক্রমে (special resolution) এবং রেজিষ্ট্রারের লিখিত অনুমোদন সাপেতেগ উহার নাম পরিবর্তন করিতে পারিবে৷ (৭) কোন কোম্পানী উহার নাম পরিবর্তন করিলে রেজিষ্ট্রার তাহার নিবন্ধন-বহিতে কোম্পানীর পূর্ব নামের পরিবর্তে নূতন নাম লিপিবদ্ধ করিবেন, এবং পরিবর্তিত অবস্থার পরিপ্রেতিগতে উক্ত কোম্পানীর পরিবর্তিত নামে নিগমিতকরণের একটি প্রত্যয়নপত্র প্রদান করিবেন এবং তাহা প্রদানের পর, কোম্পানীর নাম পরিবর্তনের কাজ সমাপ্ত হইবে৷ (৮) নামের পরিবর্তন কোম্পানীর কোন অধিকার বা দায়-দায়িত্বে পরিবর্তন হইবে না অথবা উক্ত কোম্পানী কর্তৃক বা উহার বিরুদ্ধে সূচিত কোন আইনানুগ কার্যধারাকে ত্রুটিপূর্ণ প্রতিপন্ন করিবে না, এবং উক্ত কোম্পানীর পূর্ব নামে উহার বিরুদ্ধে কোন আইনানুগ কার্যধারা অব্যাহত থাকিলে বা কোম্পানীর দ্বারা সূচিত হইয়া থাকিলে উহা কোম্পানীর নূতন নামে অব্যাহত থাকিবে৷ (৯) কোন কোম্পানী নির্ধারিত ফিস প্রদান করিয়া রেজিষ্ট্রারের নিকট এই মর্মে তথ্য সরবরাহের জন্য আবেদন করিতে পারিবে যে, উক্ত আবেদন পত্রে উল্লেখিত নামে কোন কোম্পানী নিবন্ধিকৃত হইয়াছে বা হইবে বলিয়া প্রস্তাব করা হইয়াছে কি না; এবং রেজিষ্ট্রার এইরূপ আবেদন প্রাপ্তির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করিবেন৷

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

বিদ্যমান কোম্পানির নামে বা প্রতারণাযোগ্য সাদৃশ্যপূর্ণ নামে নিবন্ধন হয় না। ভুলবশত হলে রেজিষ্ট্রারের নির্দেশে ১২০ দিনের মধ্যে নাম বদলাতে হবে। বিশেষ সিদ্ধান্ত ও রেজিষ্ট্রারের লিখিত অনুমোদনে নাম পরিবর্তন করা যায়; নতুন নামে নিগমিতকরণ প্রত্যয়নপত্র পাওয়া যায়।

ধাপে ধাপে বুঝি

  1. ১উপ-ধারা (১): একই বা প্রতারণাযোগ্য সাদৃশ্যপূর্ণ নাম নিষিদ্ধ; ব্যতিক্রম — পুরোনো কোম্পানি অবলুপ্তির প্রক্রিয়ায় থেকে লিখিত সম্মতি দিলে।
  2. ২উপ-ধারা (২) ও (৩): ভুলে নিবন্ধিত হলে ১২০ দিনের মধ্যে নাম বদল; না করলে কোম্পানির প্রতিদিন ৫০০ টাকা এবং দায়ী প্রত্যেক কর্মকর্তার প্রতিদিন ১০০ টাকা অর্থদণ্ড।
  3. ৩উপ-ধারা (৪) ও (৫): সরকার অনভিপ্রেত ঘোষিত নাম, এবং জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম, পূর্বানুমতি ছাড়া চলবে না।
  4. ৪উপ-ধারা (৬)–(৮): বিশেষ সিদ্ধান্ত + রেজিষ্ট্রারের লিখিত অনুমোদনে নাম বদল; নতুন প্রত্যয়নপত্রে কাজ সম্পন্ন। নাম বদলালে অধিকার, দায় বা চলমান মামলায় কোনো প্রভাব পড়ে না।
  5. ৫উপ-ধারা (৯): নির্ধারিত ফি দিয়ে নাম পাওয়া যাবে কিনা জানতে আবেদন করা যায়; রেজিষ্ট্রার ৩০ দিনের মধ্যে জানাবেন। বাস্তবে এটিই RJSC এর অনলাইন “name clearance”।

মনে রাখুন

  • নাম ছাড়পত্র আগে, তারপর নিবন্ধন।
  • নাম বদল: বিশেষ সিদ্ধান্ত + রেজিষ্ট্রারের অনুমোদন।
  • নাম বদলালেও দায় ও মামলা অপরিবর্তিত।

উদাহরণ

  1. ১“Green Valley Foods Limited” নামে কোম্পানি আছে। কেউ “Green Valey Foods Limited” নামে আবেদন করলে সাদৃশ্যের কারণে RJSC নাম ছাড়পত্র দেবে না।
  2. ২কোম্পানি পরে নাম বদলে “GV Agro Limited” করলে বিশেষ সিদ্ধান্ত পাস করে রেজিষ্ট্রারের অনুমোদন নিতে হবে; আগের ব্যাংক ঋণ ও চুক্তি নতুন নামে চলতে থাকবে।

প্র্যাকটিশনারের পরামর্শ

নাম ছাড়পত্রের মেয়াদ পেরিয়ে আবেদন বাতিল হলে আবার আবেদন করতে হয়; আমাদের “Applications & letters” অংশে RJSC নাম ছাড়পত্র পুনঃআবেদনের ফরম্যাট আছে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.