Skip to content

খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সাধারণ বিধানাবলী

ধারা ২৬ — সদস্যগণকে সংঘস্মারক ও সংঘবিধির প্রতিলিপি প্রদান

Companies Act, 1994 · Section 26

আইনের মূল পাঠ

২৬৷ (১) কোম্পানীর প্রত্যেক সদস্য সংঘস্মারকের এবং, সংঘবিধি থাকিলে, সংঘবিধির প্রতিলিপি পাওয়ার জন্য কোম্পানীকে অনুরোধ করিতে পারিবেন; এবং লিখিতভাবে এইরূপ অনুরোধ করা হইলে এবং পঞ্চাশ টাকা বা কোম্পানী কর্তৃক নির্ধারিত তদক্ষেপা কম পরিমাণের ফিস পরিশোধ করা হইলে, কোম্পানী অনুরোধ প্রাপ্তির চৌদ্দ দিনের মধ্যে উক্ত প্রতিলিপি সরবরাহ করিবে৷

(২) যদি কোন কোম্পানী এই ধারার বিধান পালনে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত কোম্পানী প্রতিটি লংঘনের জন্য অনধিক দুইশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনিও, একই দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

যেকোনো সদস্য লিখিত অনুরোধে ৫০ টাকা (বা কোম্পানি নির্ধারিত কম) ফি দিয়ে সংঘস্মারক ও সংঘবিধির কপি চাইতে পারেন; কোম্পানি ১৪ দিনের মধ্যে দেবে। না দিলে প্রতি লঙ্ঘনে অনধিক ২০০ টাকা অর্থদণ্ড।

মনে রাখুন

  • সদস্যের অধিকার: ১৪ দিনে কপি।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.