Skip to content

খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘস্মারক

ধারা ১৫ — পরিবর্তন অনুমোদনের পরবর্তী কার্যবিধি

Companies Act, 1994 · Section 15

আইনের মূল পাঠ

১৫৷ কোম্পানী উহার পরিবর্তিত সংঘস্মারকের একটি মুদ্রিত কপি এবং পরিবর্তনের অনুমোদন আদেশের সত্যায়িত নকল, উক্ত আদেশ জারীর তারিখ হইতে নব্বই দিনের মধ্যে বা এতদুদ্দেশ্যে আদালত কর্তৃক বর্ধিত সময়-সীমার মধ্যে, রেজিষ্ট্রারের নিকট দাখিল করিবে; এবং রেজিষ্ট্রার উহা নিবন্ধিকৃত করিবেন ও নিজ হাতে উক্ত নিবন্ধন প্রত্যয়ন করিবেন; এবং সংঘস্মারকের পরিবর্তন ও উহার অনুমোদন সম্পর্কে এই আইনের নির্দেশাবলী যে পালিত হইয়াছে উক্ত প্রত্যয়নপত্র তাহার চূড়ান্ত প্রমাণ (conclusive proof) বলিয়া গণ্য হইবে এবং অতঃপর এইরূপ পরিবর্তিত সংঘস্মারক উক্ত কোম্পানীর সংঘস্মারক বলিয়া গণ্য হইবে৷

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

আদালতের অনুমোদন আদেশের ৯০ দিনের মধ্যে (বা আদালতের বাড়ানো সময়ে) পরিবর্তিত সংঘস্মারকের মুদ্রিত কপি ও আদেশের সত্যায়িত নকল রেজিষ্ট্রারের কাছে দাখিল করতে হবে; রেজিষ্ট্রারের প্রত্যয়ন চূড়ান্ত প্রমাণ।

মনে রাখুন

  • সময়সীমা: আদেশের ৯০ দিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.