Skip to content

খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘস্মারক

ধারা ১৪ — আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা (discretion) প্রয়োগ

Companies Act, 1994 · Section 14

আইনের মূল পাঠ

১৪৷ আদালত ধারা ১২ এবং ১৩ মোতাবেক উহার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগকালে কোম্পানীর সদস্যগণ কিংবা তাহাদের যে কোন শ্রেণীর এবং পাওনাদারগণের অধিকার ও স্বার্থের প্রতি লক্ষ্য রাখিবে; এবং আদালত উপযুক্ত মনে করিলে উহার কার্যধারা মূলতবী রাখিতে পারিবে, যাহাতে কোম্পানীর ভিন্ন মতাবলম্বী সদস্যগণের স্বত্ব ক্রয়ের জন্য আদালতের নিকট গ্রহণযোগ্য একটি ব্যবস্থা করা যায়; এবং আদালত অনুরূপ কোন ব্যবস্থা কার্যকর করার জন্য যেরূপ সমীচীন ও প্রয়োজনীয় মনে করে সেরূপ নির্দেশ বা আদেশ প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোন ক্রয়ের ক্ষেত্রে কোম্পানীর শেয়ার-মূলধনের কোন অংশই ব্যয় করা যাইবে না৷

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

উদ্দেশ্য পরিবর্তনের আবেদনে আদালত সদস্য ও পাওনাদারদের স্বার্থ বিবেচনা করবে; ভিন্নমতাবলম্বী সদস্যদের শেয়ার কিনে নেওয়ার ব্যবস্থার জন্য কার্যধারা মুলতবি রাখতে পারে, তবে এজন্য কোম্পানির শেয়ার মূলধন খরচ করা যাবে না।

মনে রাখুন

  • সংখ্যালঘু সদস্যদের সুরক্ষা।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.