Skip to content

খণ্ড ২: গঠন ও নিগমিতকরণ · সংঘস্মারক

ধারা ১৬ — বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থতার ফলাফল

Companies Act, 1994 · Section 16

আইনের মূল পাঠ

১৬৷ ধারা ১৫ এর বিধানাবলী অনুসারে সংঘস্মারকের পরিবর্তন নিবন্ধিকৃত না করা পর্যন্ত উক্ত পরিবর্তন কার্যকর হইবে না; এবং যদি উক্ত ধারায় উল্লিখিত সময়ের মধ্যে নিবন্ধিকরণের কাজ সম্পন্ন না হয়, তাহা হইলে উক্ত পরিবর্তন, উহার অনুমোদন আদেশ ও তত্সংক্রান্ত সমুদয় কার্যধারা উল্লিখিত সময় অতিক্রান্ত হওয়ার পর সম্পূর্ণরূপে অকার্যকর গণ্য হইবে : তবে শর্ত থাকে যে, উপযুক্ত কারণ দর্শাইয়া উক্ত সময়ের পরবর্তী ত্রিশ দিনের মধ্যে আবেদন পেশ করা হইলে আদালত উহার আদেশ পুনর্জীবিত করিতে পারিবে৷

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

ধারা ১৫ অনুযায়ী নিবন্ধিত না হওয়া পর্যন্ত পরিবর্তন কার্যকর নয়; সময়ের মধ্যে না হলে পুরো প্রক্রিয়া অকার্যকর। তবে পরবর্তী ৩০ দিনের মধ্যে যুক্তিসঙ্গত কারণসহ আবেদন করলে আদালত আদেশ পুনর্জীবিত করতে পারে।

মনে রাখুন

  • ৯০ দিন পার হলে আরও ৩০ দিনে পুনর্জীবনের আবেদন।

প্র্যাকটিশনারের পরামর্শ

আদালতের আদেশ পাওয়ার দিনই ৯০ দিনের হিসাব শুরু করুন; সত্যায়িত নকল তুলতে সময় লাগে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.