Skip to content

অংশ ৭: কর পরিশোধ · পঞ্চম অধ্যায়: অগ্রিম কর পরিশোধ

ধারা ১৫৩ক — আগ্নেয়াস্ত্রের মালিকগণের নিকট হইতে অগ্রিম কর সংগ্রহ

Income Tax Act, 2023 · Section 153a

আইনের মূল পাঠ

১[১৫৩ক। আগ্নেয়াস্ত্রের মালিকানা নিবন্ধন বা লাইসেন্স ইস্যু বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্রের মালিকানা নিবন্ধন বা লাইসেন্স ইস্যু বা নবায়ন করিবার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের মালিকের নিকট হইতে নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হারে এ-চালানের মাধ্যমে অগ্রিম আয়কর সংগ্রহ করিবেন, যথা:-

সারণি

ক্রমিক

নং

আগ্নেয়াস্ত্রের শ্রেণি

অগ্রিম করের পরিমাণ (টাকা)

(১)

(২)

(৩)

১।

বন্দুক বা শর্টগান বা রাইফেল

৫০,০০০(পঞ্চাশ হাজার)

২।

পিস্তল বা রিভলবার

১,০০,০০০ (এক লক্ষ)

]

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭ধারা ১৫৩ক অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৮৬ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু, নবায়ন বা মালিকানা নিবন্ধনের সময় এ-চালানে অগ্রিম আয়কর দিতে হবে: বন্দুক, শটগান বা রাইফেলে ৫০,০০০ টাকা, আর পিস্তল বা রিভলবারে ১,০০,০০০ টাকা।

মনে রাখুন

  • বন্দুক, শটগান, রাইফেল: ৫০,০০০ টাকা।
  • পিস্তল, রিভলবার: ১,০০,০০০ টাকা।
  • নতুন ধারা, অর্থ আইন, ২০২৬।

উদাহরণ

  1. ১একজন ব্যবসায়ী তার পিস্তলের লাইসেন্স নবায়ন করবেন। আবেদনের সাথে ১,০০,০০০ টাকার অগ্রিম করের এ-চালান দিতে হবে।

সাম্প্রতিক পরিবর্তন

ধারা ১৫৩ক অর্থ আইন, ২০২৬ দিয়ে নতুন যোগ হয়েছে (১ জুলাই ২০২৬ থেকে)।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সাধারণত সচ্ছল ব্যক্তিরা নেন। লাইসেন্স প্রক্রিয়ার সাথে স্থির অগ্রিম কর যুক্ত করে এই শ্রেণিকে কর জালে আনা হয়েছে।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.