Skip to content

অংশ ৭: কর পরিশোধ · প্রথম অধ্যায়: নিবাসী হইতে কর কর্তন

ধারা ১০৮ — আন্তর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ হইতে কর কর্তন

Income Tax Act, 2023 · Section 108

আইনের মূল পাঠ

১০৮। (১) আন্তর্জাতিক ফোন কল সম্পর্কে আন্তর্জাতিক গেটওয়ে সেবা প্রদানের জন্য আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) সেবা প্রদানকারীর হিসাবে কোনো ব্যাংকের মাধ্যমে জমাকৃত মোট অর্থের উপর ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) হারে কর কর্তন করিতে হইবে।

(২) আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) সেবা অপারেটর, যাহার মাধ্যমে আন্তর্জাতিক ফোন কল সম্পর্কিত কোনো অর্থ প্রদান করা হয় অথবা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিসেস (এএনএস), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন (বিটিআরসি) বা অন্য কোনো ব্যক্তির সহিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন (বিটিআরসি) এর সহিত চুক্তির অধীন কোনো হিসাবে অর্থ জমা প্রদান করা হয়, উক্ত চুক্তির আওতায় পরিশোধ বা জমাকৃত মোট অর্থের উপর ৭.৫% (সাত দশমিক পাঁচ শতাংশ) হারে কর কর্তন করিবে।

(৩) যেইক্ষেত্রে বহির্গামী আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) পরিষেবাদি বা অ্যাক্সেস নেটওয়ার্ক পরিষেবাদি (এএনএস) প্রদানের বিনিময়ে কোনো পরিমাণ অর্থ প্রদান বা জমা দেওয়া হয়, সেইক্ষেত্রে উক্ত অর্থ পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর ৭.৫% (সাত দশমিক পাঁচ শতাংশ) হারে কর কর্তন করিতে হইবে।

(৪) উপ-ধারা (১), (২) বা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, যেইক্ষেত্রে বোর্ড কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত আবেদনের পরিপ্রেক্ষিতে, লিখিতভাবে কোনো সনদ প্রদান করে, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি আয়কর হইতে মুক্ত হইবে বা এই ধারায় উল্লিখিত হারের নিম্ন হারে কর প্রদানের জন্য দায়বদ্ধ হইবে এবং এই ধরনের অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিম্নবর্ণিতভাবে অর্থ পরিশোধ করিবেন-

(ক) কর কর্তন ব্যতীত; অথবা

(খ) সনদে উল্লিখিত হারে কর কর্তন সাপেক্ষে।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

আন্তর্জাতিক ফোন কলের অর্থ লেনদেনে উৎসে কর: আন্তর্জাতিক গেটওয়ে (IGW) সেবাদাতার হিসাবে ব্যাংকে জমা হওয়া অর্থের ১.৫%, আর IGW অপারেটর ICX, ANS, BTRC বা অন্যদের চুক্তির আওতায় যে অর্থ দেয় বা জমা করে, তার ৭.৫%।

ধাপে ধাপে বুঝি

  1. ১আন্তর্জাতিক কলের আয় একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হয়: আন্তর্জাতিক গেটওয়ে (IGW), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (ICX), অ্যাক্সেস নেটওয়ার্ক (ANS, যেমন মোবাইল অপারেটর) আর BTRC।
  2. ২IGW এর হিসাবে ব্যাংকের মাধ্যমে জমা হওয়া মোট অর্থের উপর ১.৫%।
  3. ৩IGW অপারেটর BTRC এর চুক্তির আওতায় ICX, ANS, BTRC বা অন্যদের যে অর্থ দেয় বা জমা করে, তার উপর ৭.৫%।
  4. ৪বহির্গামী আন্তর্জাতিক কলে ICX বা ANS সেবার বিনিময়ে দেওয়া বা জমা করা অর্থের উপরও ৭.৫%।
  5. ৫NBR এর সনদ থাকলে কর্তন ছাড়া বা কম হারে পরিশোধ করা যায়।

মনে রাখুন

  • IGW এর প্রাপ্তি: ১.৫%।
  • IGW থেকে ICX, ANS, BTRC ইত্যাদিকে পরিশোধ: ৭.৫%।
  • বহির্গামী কলে ICX বা ANS সেবা: ৭.৫%।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

আন্তর্জাতিক কলের আয় একাধিক অপারেটরে ভাগ হয় এবং সব লেনদেন BTRC নিয়ন্ত্রিত। প্রতিটি ধাপে উৎসে কর রেখে খাতের আয় পূর্ণভাবে করের আওতায় আনা হয়েছে।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.