Skip to content

অংশ ৭: কর পরিশোধ · তৃতীয় অধ্যায়: উৎসে কর সংগ্রহ

ধারা ১২২ — ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টদের নিকট হইতে কর সংগ্রহ

Income Tax Act, 2023 · Section 122

আইনের মূল পাঠ

১২২। Customs Act, 1969 (Act No. IV of 1969) এর অধীন অনুমোদিত কোনো ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং এজেন্ট কর্তৃক কোনো পণ্য আমদানি বা রপ্তানিকালে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং এজেন্ট এর প্রাপ্য কমিশনের উপর, কমিশনার, কাস্টমস ১০% (দশ শতাংশ) হারে কর সংগ্রহ করিবেন।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

আমদানি বা রপ্তানির সময় ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং (C&F) এজেন্টের প্রাপ্য কমিশনের উপর কাস্টমস কমিশনার ১০% কর সংগ্রহ করবেন।

মনে রাখুন

  • হার: C&F কমিশনের ১০%।
  • কে সংগ্রহ করবেন: কাস্টমস কমিশনার।

উদাহরণ

  1. ১একটি চালান খালাসে C&F এজেন্টের কমিশন ৩০,০০০ টাকা। কাস্টমস ৩,০০০ টাকা কর সংগ্রহ করবে।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

C&F এজেন্টের কমিশন কাস্টমস প্রক্রিয়ার মধ্যেই আদায়যোগ্য, তাই কাস্টমসকে সংগ্রহকারী রাখা হয়েছে।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.