Skip to content

অংশ ৭: কর পরিশোধ · তৃতীয় অধ্যায়: উৎসে কর সংগ্রহ

ধারা ১৩৮ক — বেসামরিক আকাশযান হইতে অগ্রিম কর সংগ্রহ

Income Tax Act, 2023 · Section 138a

আইনের মূল পাঠ

১[১৩৮ক। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের এ-চালান বেসামরিক আকাশযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা না হইলে বেসামরিক আকাশযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ বেসামরিক আকাশযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না-

সারণি

ক্রমিক

আকাশযানের ধরন

অগ্রিম করের পরিমাণ (টাকা)

(১)

(২)

(৩)

১।

হেলিকপ্টার বা চপার

১০,০০,০০০ (দশ লক্ষ)

(২) যেক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা বৎসরগুলোর ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।

(৩) যেক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি উপ-ধারা (২) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হইবে, যেখানে-

ক = পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ, এবং

খ = পরিশোধের বৎসরে উপ-ধারা (১) অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ।

(৪) উপ-ধারা (১) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি আকাশযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-

(ক) সরকার;

(খ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ;

(গ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ;

(ঘ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ; বা

(ঙ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান।]

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭ধারা ১৩৮ক অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৮২ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

বেসামরিক আকাশযান (হেলিকপ্টার বা চপার) নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় ১০,০০,০০০ টাকা অগ্রিম কর দিতে হবে।

মনে রাখুন

  • হেলিকপ্টার বা চপার: ১০ লক্ষ টাকা।
  • বহু বছরের নিবন্ধনে প্রতি বছর ৩০ জুনের মধ্যে।
  • সরকার, কূটনৈতিক মিশন, উন্নয়ন অংশীদার ইত্যাদির আকাশযানে প্রযোজ্য নয়।

সাম্প্রতিক পরিবর্তন

ধারা ১৩৮ক অর্থ আইন, ২০২৬ দিয়ে নতুন যোগ হয়েছে (১ জুলাই ২০২৬ থেকে)।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

হেলিকপ্টারের মালিকানা উচ্চ আয়ের স্পষ্ট সূচক। নিবন্ধন বা ফিটনেসের সাথে স্থির অগ্রিম কর এই সূচককে কর আদায়ের সাথে যুক্ত করে।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.