Skip to content

অংশ ২০: রিভিশন, আপিল ও রেফারেন্স · তৃতীয় অধ্যায়: বিকল্প বিরোধ নিষ্পত্তি

ধারা ৩০৩ — আপিল ট্রাইব্যুনাল বা হাইকোর্ট বিভাগে নিষ্পন্নাধীন আপিল বা রেফারেন্স সম্পর্কিত কার্যক্রম সাময়িক স্থগিতকরণ

Income Tax Act, 2023 · Section 303

আইনের মূল পাঠ

৩০৩। যেইক্ষেত্রে কোনো করদাতা কোনো আয়বর্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করেন এবং উক্ত আয়বর্ষের জন্য উপকর কমিশনার আপিল ট্রাইব্যুনালে কোনো আপিল দায়ের করেন বা কর কমিশনার হাইকোর্ট বিভাগে কোনো রেফারেন্স প্রেরণ করেন, এবং আপিল ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, হাইকোর্ট বিভাগ কর্তৃক এতদুদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত প্রদান না করা হয়, সেইক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত আপিল বা রেফারেন্স সম্পর্কিত কার্যক্রম আপাতত স্থগিত থাকিবে।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

করদাতা কোনো বছরের বিরোধে ADR আবেদন করলে, সেই বছরের জন্য কর বিভাগের করা ট্রাইব্যুনালের আপিল বা হাইকোর্টের রেফারেন্স ADR নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ধাপে ধাপে বুঝি

  1. ১শর্ত: ট্রাইব্যুনাল বা হাইকোর্ট তখনো সিদ্ধান্ত দেয়নি।

মনে রাখুন

  • ADR চলাকালে কর বিভাগের আপিল বা রেফারেন্স স্থগিত।

উদাহরণ

  1. ১২০২৪–২৫ করবর্ষে উপকর কমিশনার ট্রাইব্যুনালে আপিল করেছেন, আর করদাতা একই বছরের জন্য ADR আবেদন করলেন। ADR শেষ না হওয়া পর্যন্ত সেই আপিল স্থগিত।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

সমান্তরাল কার্যক্রম এড়ানো, যাতে ADR অর্থবহ হয়।

আয়কর আইনজীবীর দৃষ্টিতে

স্থগিতাদেশ শুধু কর বিভাগের আপিল বা রেফারেন্সে; করদাতার নিজের আপিলের অবস্থা ধারা ২৯৮ এর অনুমতি ও প্রক্রিয়ায় দেখুন।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.