Skip to content

অংশ ১৪: আয়কর আদায়, প্রত্যর্পণ ও সমন্বয় · তৃতীয় অধ্যায়: প্রত্যর্পণ ও সমন্বয়

ধারা ২২৪ — প্রত্যর্পণের অধিকার

Income Tax Act, 2023 · Section 224

আইনের মূল পাঠ

২২৪। (১) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি উপকর কমিশনারকে এই মর্মে সন্তুষ্ট করেন যে, কোনো বৎসরে তাহার দ্বারা বা তাহার পক্ষে পরিশোধিত করের পরিমাণ অথবা তাহার দ্বারা বা তাহার পক্ষে পরিশোধিত হইয়াছে বলিয়া বিবেচিত করের পরিমাণ উক্ত বৎসরে তাহার নিকট এই আইনের অধীন দাবিকৃত করদায় অপেক্ষা অধিক, সেইক্ষেত্রে পরিশোধিত তিনি অতিরিক্ত অর্থ প্রত্যর্পণ পাইবার অধিকারী হইবেন।

(২) যেইক্ষেত্রে কোনো ব্যক্তির আয় এই আইনের কোনো বিধানাবলে অন্য কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হইয়াছে সেইক্ষেত্রে এইরূপ অন্য কোনো ব্যক্তি এককভাবে এইরূপ আয়ের প্রেক্ষিতে এই আইনের অধীন প্রত্যর্পণ পাইবার অধিকারী হইবেন।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

কোনো বছরে আপনার পরিশোধিত বা পরিশোধিত বলে গণ্য কর যদি সেই বছরের প্রকৃত করদায়ের চেয়ে বেশি হয়, তাহলে বাড়তি অংশ ফেরত পাওয়ার অধিকার আপনার। কারো আয় অন্য কারো আয়ে যোগ হয়ে থাকলে ফেরতের অধিকার শুধু সেই অন্য ব্যক্তির।

ধাপে ধাপে বুঝি

  1. ১উপ-ধারা (১): পরিশোধিত বা পরিশোধিত হিসেবে গণ্য কর (যেমন উৎসে কাটা কর) সেই বছরের দাবিকৃত করদায়ের চেয়ে বেশি হলে, উপকর কমিশনারকে সন্তুষ্ট করতে পারলে বাড়তি অংশ ফেরতযোগ্য।
  2. ২উপ-ধারা (২): আইনের কোনো বিধানে কারো আয় অন্য কারো মোট আয়ে অন্তর্ভুক্ত হলে, সেই আয়ের জন্য ফেরতের অধিকার এককভাবে সেই অন্য ব্যক্তির।
  3. ৩সংযোগ: ধারা ১৬৩ অনুযায়ী বেশি কাটা উৎসে কর এখন ফেরতযোগ্য, আর ফেরতের সময় ও পদ্ধতি ধারা ২১৫ অনুযায়ী।

মনে রাখুন

  • প্রকৃত দায়ের চেয়ে বেশি দিলে ফেরতের অধিকার।
  • অন্যের আয়ে যুক্ত আয়ের ফেরত সেই অন্য ব্যক্তির।

উদাহরণ

  1. ১একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির সঞ্চয়পত্রের মুনাফা থেকে বছরে ৬০,০০০ টাকা উৎসে কাটা হয়েছে, কিন্তু রিটার্নে তার প্রকৃত কর এলো ২৫,০০০ টাকা।
  2. ২বাড়তি ৩৫,০০০ টাকা ফেরত পাওয়ার অধিকার তার, যদি না কোনো বকেয়ার সাথে সমন্বয় হয় (ধারা ২২৫)।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

অতিরিক্ত পরিশোধ রাষ্ট্রের আয় নয়, করদাতার পাওনা: এই নীতির আইনি ভিত্তি।

হিসাবরক্ষক ও CA এর দৃষ্টিতে

ফেরত দাবির সাথে প্রতিটি উৎসে কর কর্তনের সনদ ও চালান মিলিয়ে দিন; করদাতার “সন্তুষ্ট করার” দায় এতে পূরণ হয়।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.