Skip to content

অংশ ৩: কর আপিল ট্রাইব্যুনাল

ধারা ১৬ — একজন সদস্য কর্তৃক ক্ষমতা প্রয়োগ

Income Tax Act, 2023 · Section 16

আইনের মূল পাঠ

১৬। ধারা ১৪ এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলি ইহার কোনো এক বা একাধিক সদস্য কর্তৃক যৌথভাবে বা পৃথকভাবে ব্যবহার প্রয়োগের নির্দেশ প্রদান করিতে পারিবে।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

ধারা ১৪ তে যা-ই থাকুক, সরকার চাইলে নির্দেশ দিতে পারে যে ট্রাইব্যুনালের ক্ষমতা এক বা একাধিক সদস্য, একসাথে বা আলাদাভাবে, প্রয়োগ করবেন।

মনে রাখুন

  • অর্থাৎ প্রয়োজনে একক সদস্যের বেঞ্চও কাজ করতে পারে। এটা ঠিক করে সরকার।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

মামলার চাপ বা সদস্য সংকটে কাজ সচল রাখতে সরকারকে নমনীয়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে এক বা একাধিক সদস্য যৌথভাবে বা আলাদাভাবে ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

আয়কর আইনজীবীর দৃষ্টিতে

একক সদস্যের আদেশ চ্যালেঞ্জের আগে দেখুন সরকারের এমন নির্দেশ ছিল কিনা। নির্দেশ থাকলে আদেশটি বৈধ।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.