খণ্ড ১০ক: এক ব্যক্তি কোম্পানী গঠন, নিবন্ধন, পরিচালনা, ইত্যাদি
ধারা ৩৯২ছ — এক ব্যক্তি কোম্পানীর স্মারক বা বিধি পরিবর্তন
Companies Act, 1994 · Section 392g
আইনের মূল পাঠ
৩৯২ছ। এক ব্যক্তি কোম্পানীর স্মারক বা বিধিতে কোন পরিবর্তন করা হইলে, উক্ত পরিবর্তন সম্পর্কে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রারকে অবহিত করিতে হইবে এবং এইক্ষেত্রে ধারা ১২ এর বিধানাবলি, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, প্রযোজ্য হইবে ।
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
স্মারক বা বিধি পরিবর্তন করলে নির্ধারিত পদ্ধতিতে রেজিষ্ট্রারকে জানাতে হবে; ধারা ১২ এর বিধান (উদ্দেশ্য পরিবর্তন) অভিযোজনসহ প্রযোজ্য।
মনে রাখুন
- পরিবর্তন RJSC কে জানানো বাধ্যতামূলক।
