খণ্ড ৯: অনিবন্ধিকৃত কোম্পানীর অবলুপ্তি
ধারা ৩৭১ — "অনিবন্ধিকৃত কোম্পানী" এর অর্থ
Companies Act, 1994 · Section 371
আইনের মূল পাঠ
৩৭১৷ এই খণ্ডের উদ্দেশ্য পূরণকল্পে “অনিবন্ধিকৃত কোম্পানী” বলিতে এই আইন প্রবর্তনের পূর্বে বলবত্ কোম্পানী সংক্রান্ত কোন আইন অথবা এই আইনের অধীনে নিবন্ধিকৃত কোন কোম্পানী অন্তর্ভুক্ত হইবে না, তবে সাতের অধিক সংখ্যক সদস্য-সমন্বয়ে গঠিত কোন অংশীদারী কারবার বা সমিতি বা কোম্পানী “অনিবন্ধিকৃত কোম্পানী” বলিয়া গণ্য হইবে, যদি উহা উক্ত আইনগুলির কোনটির অধীনেই নিবন্ধিকৃত না হইয়া থাকে ।
এই ধারার সহজ ব্যাখ্যা ও উদাহরণ শীঘ্রই যোগ হবে। এখনই বুঝতে চাইলে আমাদের জিজ্ঞেস করুন।
জিজ্ঞেস করুন