Skip to content

খণ্ড ৮: নিবন্ধনযোগ্য কোম্পানীসমূহ

ধারা ৩৬৭ — এই আইনের অধীনে নিবন্ধনের ফলাফল

Companies Act, 1994 · Section 367

আইনের মূল পাঠ

৩৬৭৷ এই খণ্ডের বিধান অনুযায়ী কোন কোম্পানী নিবন্ধিকৃত হইলে-

(ক) কোম্পানী গঠনকারী বা উহার গঠন নিয়ন্ত্রণকারী সংসদ প্রণীত কোন আইন অথবা উহার গঠন বা নিয়ন্ত্রণের বন্দোবস্তকারী কোন দলিলে অথবা, গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত কোন কোম্পানীর ক্ষেত্রে, গ্যারান্টির পরিমাণ ঘোষণা করিয়া যে সিদ্ধান্ত গৃহীত হয় সেই সিদ্ধান্তে অথবা শরীকানা চুক্তিতে অথবা অন্য দলিলে, বিধৃত সকল শর্ত ও বিধান সেই একইভাবে এবং একই ফলাফলসহ উক্ত কোম্পানীর শর্ত ও বিধান বলিয়া গণ্য হইবে, যেন-

(অ) কোম্পানীটি এই আইনের অধীনে গঠিত হইয়াছে এবং সেই কারণে উহার সংঘস্মারকে ঐ সব বিধান ও শর্তের যতটুকু অন্তর্ভুক্ত করা প্রয়োজন হয় ততটুকু অন্তর্ভুক্ত করিয়া উহার একটি সংঘস্মারক নিবন্ধিকৃত হইয়াছে; এবং

(আ) এই সবের বাকী বিধান ও শর্ত এই আইন অনুসারে উহার একটি নিবন্ধিকৃত সংঘবিধিতে অন্তর্ভুক্ত হইয়াছে ।

(খ) এই আইনের সকল বিধান উক্ত কোম্পানী ও উহার সকল প্রদায়ক এবং পাওনাদারের উপর সমভাবে সকল ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যেন

কোম্পানীটি এই আইনের অধীনেই গঠিত হইয়াছে, তবে-

(অ) তফসিল-১ এর বিধানসমূহ বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে গৃহীত না হইলে প্রযোজ্য হইবে না;

(আ) কোন জয়েন্ট-ষ্টক কোম্পানীর শেয়ার কোন সংখ্যা দ্বারা চিহ্নিত না থাকিলে উক্ত কোম্পানীর ক্ষেত্রে, শেয়ার সংখ্যায়িতকরণ সম্পর্কিত এই আইনের বিধান প্রযোজ্য হইবে না;

(ই) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, কোম্পানী সম্পর্কিত সংসদ-প্রণীত আইনের কোন বিধি পরিবর্তনের ক্ষমতা কোম্পানীর থাকিবে না;

(ঈ) কোন কোম্পানী অবলুপ্তির ক্ষেত্রে, উক্ত নিবন্ধনের পূর্বে কোম্পানী যে সমস্ত ঋণ ও দায়-দেনা করিয়াছিল সেই সমস্ত ঋণ ও দায়-দেনা সম্পর্কে এমন প্রত্যেক ব্যক্তিই প্রদায়ক হইবেন যিনি নিবন্ধনের পূর্বে ঋণ ও দায়-দেনা পরিশোধ করিতে বা পরিশোধে অংশ গ্রহণ করিতে দায়ী ছিলেন, অথবা যিনি এইরূপ ঋণ বা দায়-দেনার বিষয়ে সদস্যগণের নিজেদের মধ্যে তাহাদের অধিকারের সমন্বয় সাধনের জন্য অর্থ প্রদান করিতে বা উহার কোন অংশ প্রদানে দায়ী ছিলেন অথবা যিনি অবলুপ্তির খরচ এবং অন্যান্য ব্যয় পরিশোধের জন্য ততটুকু অর্থ প্রদান করিতে বা অর্থ প্রদানে অংশগ্রহণ করিতে দায়ী ছিলেন যতটুকু অর্থ উপরোক্ত ঋণ, দায়-দেনা সংক্রান্ত হয়; এবং কোম্পানী অবলুপ্তিতকালে উক্ত ব্যক্তি তাহার নিকট হইতে উক্ত কারণসমূহের জন্য যে পাওনা হইয়াছে ঐগুলির জন্য প্রদায়ক হইবেন; এবং কোন প্রদায়কের মৃত্যুর ত্মেগত্রে তাহার আইনানুগ প্রতিনিধি বা উত্তরাধিকারী, এবং প্রদায়ক দেউলিয়া ঘোষিত হওয়ার ক্ষেত্রে, তাহার স্বত্বনিয়োগীর প্রতি এই আইনের বিধান প্রযোজ্য হইবে;

(গ) উক্ত কোম্পানী গঠনকারী বা নিয়ন্ত্রণকারী অন্য কোন আইনে বা কোন চুক্তিতে বা দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানসমূহ নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে :-

(অ) কোন অসীমিতদায় কোম্পানীকে সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধন;

(আ) একটি অসীমিতদায় কোম্পানীকে সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধনের পর ইহার নামিক শেয়ার-মূলধনের পরিমাণ বৃদ্ধি করার ক্ষমতা এবং কোম্পানীর অবলুপ্তি ব্যতীত অন্য কোন ক্ষেত্রে উহার শেয়ার-মূলধনের একটা নির্দিষ্ট অংশ তলবযোগ্য হইবে না মর্মে বিধান করার ক্ষমতা;

(ই) অবলুপ্তি ব্যতীত অন্য কোন ক্ষেত্রে শেয়ার-মূলধনের একটি নির্দিষ্ট অংশ তলবযোগ্য হইবে না মর্মে একটি সীমিতদায় কোম্পানী কর্তৃক বিধান করার ক্ষমতা;

(ঘ) এই ধারার কোন বিধানবলে কোন কোম্পানী উহার গঠন বা নিয়ন্ত্রণের বন্দোবস্তকারী কোন দলিল বা শরীকানা চুক্তি বা অনুরূপ অন্য দলিলের এমন কোন বিধান পরিবর্তন করিতে পারিবে না যে বিধানের গুরুত্ব এইরূপ যে, কোম্পানীটি প্রথম হইতেই যদি এই আইনের অধীনে গঠিত হইত তবে বিধানটি সংঘস্মারকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হইত এবং এই আইনের অধীনে কোম্পানী নিজ ক্ষমতাবলে উহা পরিবর্তন করিতে পারিত না;

(ঙ) এই আইনের কোন বিধান কোম্পানীর এমন কোন ক্ষমতাকে হ্রাস করিবে না যে ক্ষমতা, কোম্পানীর গঠনকারী বা নিয়ন্ত্রণকারী সংসদ প্রণীত কোন আইন অথবা উহার গঠন বা নিয়ন্ত্রণের বন্দোবস্তকারী দলিল বা শরীকানা চুক্তি বা অন্যবিধ দলিল অনুসারে কোম্পানীর গঠন বা নিয়ন্ত্রণের বিষয়ে কোম্পানীতে অর্পিত হইয়াছে ।

এই ধারার সহজ ব্যাখ্যা ও উদাহরণ শীঘ্রই যোগ হবে। এখনই বুঝতে চাইলে আমাদের জিজ্ঞেস করুন।

জিজ্ঞেস করুন

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.