Skip to content

খণ্ড ৭: সাবেক কোম্পানী আইনের অধীন গঠিত ও নিবন্ধিকৃত কোম্পানীর ক্ষেত্রে এই আইনের প্রয়োগ

ধারা ৩৫১ — সাবেক কোম্পানী আইনের অধীন গঠিত কোম্পানীর ক্ষেত্রে এই আইনের প্রয়োগ

Companies Act, 1994 · Section 351

আইনের মূল পাঠ

৩৫১৷ বিদ্যমান কোম্পানীসমূহের ক্ষেত্রে এই আইন, গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোন কোম্পানী ব্যতীত, যে কোন সীমিতদায় কোম্পানীর ক্ষেত্রে সেই একইরূপে প্রযোজ্য হইবে, যেন শেষোক্ত কোম্পানী এই আইনের অধীন শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে গঠিত ও নিবন্ধিকৃত হইয়াছে এবং কোন বিদ্যমান কোম্পানী গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হইলে, এই আইন সেই একইরূপে প্রযোজ্য হইবে যেন কোম্পানীটি এই আইনের অধীনে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে গঠিত এবং নিবন্ধিকৃত হইয়াছে; এবং সীমিতদায় ব্যতীত অন্য যে কোন বিদ্যমান কোম্পানীর ক্ষেত্রে এই আইন সেই একইরূপে প্রযোজ্য হইবে যেন কোম্পানীটি এই আইন অনুযায়ী একটি অসীমিতদায় কোম্পানী হিসাবে গঠিত ও নিবন্ধিকৃত হইয়াছে :

তবে শর্ত থাকে যে -

(ক) তফসিল-১ এর কোন কিছুই এই আইন প্রবর্তনের পূর্বে কোন সময়ে বলবৎ কোন আইনের অধীন গঠিত বা নিবন্ধিকৃত কোন কোম্পানীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না;

(খ) নিবন্ধন তারিখের উল্লেখ ব্যক্ত বা বিবেচিত যেভাবেই থাকুক না কেন, তদ্বারা এই আইন প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বলবৎ কোন আইনের অধীন যে তারিখে কোম্পানী নিবন্ধিকৃত হইয়াছিল সেই তারিখের উল্লেখ বুঝাইবে ।

এই ধারার সহজ ব্যাখ্যা ও উদাহরণ শীঘ্রই যোগ হবে। এখনই বুঝতে চাইলে আমাদের জিজ্ঞেস করুন।

জিজ্ঞেস করুন

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.