খণ্ড ৫: কোম্পানীর অবলুপ্তি · আদালতের সাধারণ (Ordinary) ক্ষমতা
ধারা ২৬৮ — সম্পত্তি হস্তান্তর, অর্পণ ইত্যাদি করানোর ক্ষমতা
Companies Act, 1994 · Section 268
আইনের মূল পাঠ
২৬৮৷ অবলুপ্তির আদেশদানের পর, আদালত যে কোন সময় আপাততঃ প্রণয়নকৃত তালিকায় অন্তর্ভুক্ত যে কোন প্রদায়ককে কোম্পানীর যে কোন ট্রাষ্টী, রিসিভার, ব্যাংকার, প্রতিনিধি বা কর্মকর্তাকে অবিলম্বে কিংবা আদালত কর্তৃক নির্দেশিত সময়ের মধ্যে যে কোন অর্থ, সম্পত্তি বা নথিপত্র, যাহা তাহার নিকট রহিয়াছে এবং যাহাতে দৃশ্যতঃ কোম্পানীর স্বত্বাধিকার রহিয়াছে তাহা, সরকারী লিকুইডেটরের নিকট প্রদান, অপর্ণ, সমর্পণ বা হস্তান্তর করিবার নির্দেশ দিতে পারিবে৷
এই ধারার সহজ ব্যাখ্যা ও উদাহরণ শীঘ্রই যোগ হবে। এখনই বুঝতে চাইলে আমাদের জিজ্ঞেস করুন।
জিজ্ঞেস করুন